বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভানুগাছ-শমশেরনগর স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন জংশনে শত শত যাত্রী আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন। এতে কয়েক ঘণ্টার জন্য সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে শমশেরনগর এলাকার কালিপুর এলাকায় চলন্ত অবস্থায় উপবন এক্সপ্রেস (৭৩৯) ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। হঠাৎ ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। ঘটনার প্রভাব পড়ে পুরো সিলেটগামী রেলরুটে। শায়েস্তাগঞ্জ, কুলাউড়া ও আশপাশের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হন। অনেক যাত্রী নির্ধারিত সময়সূচি ভেঙে পড়ায় বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করেন, আবার কেউ স্টেশনেই অনিশ্চয়তায় সময় কাটান।
স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিন বিকলের কারণে মূল লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে শুধু উপবন এক্সপ্রেস নয়, বিপরীতমুখী ও অন্যান্য আন্তঃনগর ট্রেনও নির্ধারিত সময়ে চলতে পারেনি।
শমশেরনগর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ জানান, সকাল ৬টার দিকে ভানুগাছ-শমশেরনগর মধ্যবর্তী এলাকায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়। পরে প্রায় ২ ঘণ্টা পর ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি স্টেশনে নেওয়া হয়। এরপর সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় কর্মস্থলগামী যাত্রী, শিক্ষার্থী ও দূরপাল্লার ভ্রমণকারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, রেলওয়ের এমন যান্ত্রিক ত্রুটি ও জরুরি ব্যবস্থাপনার ঘাটতির কারণে প্রায়ই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com