বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিপুল পরিমাণ চোরাই মালসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাধবপুরে অভিযান চালিয়ে চোরাই ১৫৩ বোতল ইসকফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার এবং ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে মাধবপুর উপজেলার নয়াপাড়াস্থ ছায়েম রোডের সফকো স্পিনিং মিল এর সামনে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ মাদক ব্যবসায়ী কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ আলমগীর মিয়া (২৭) ১জনকে আটক করা হয়। আলমগীর বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত হিরণ মিয়ার পুত্র। তার দেয়া তথ্য অনুযায়ী ১টি কালো রংয়ের ব্যাগের ভিতর রক্ষিত ১৫৩ বোতল ইসকফ সিরাপ এবং কালো রংয়ের পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মালামালসহ আলমগীরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com