বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে যানজট নিরসনে অবৈধ টমটম আটক

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাস্তায় অবৈধ টমটম আটক করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার শহরের শায়েস্তানগর এলাকা হতে এ টমটমগুলো আটক করা হয়। সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় হবিগঞ্জ পৌরসভার একটি টিম বের হয়। যানজট নিরসনে পৌরসভার গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এই টিম রাস্তায় চলমান টমটমগুলোর নাম্বার প্লেইট ও অন্যান্য কাগজ পরীক্ষা করে। এর মধ্যে ১২ টি অবৈধ টমটম আটক করা হয়। হবিগঞ্জ শহরের রাস্তায় যানজট বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ পৌরসভা সম্প্রতি বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে অবৈধ টমটম আটক করা ছাড়াও ফুটপাত অবমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদও অন্তর্ভুক্ত ছিল। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন শহরের যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com