সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।।
জানা গেছে, আগামী ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি ও নারী শিশু কোর্ট ১ এর স্পেশাল পিপি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সফিকুল ইসলাম চৌধুরী ও মাহবুব আলম শাহজাহান, সাধারণ সম্পাদক পদে এডভোকেট রহমত এলাহী, মোস্তফা মিয়া, মাসুদ করিম আখঞ্জি তাপস, জসিম উদ্দিন ২, কামরুল ইসলাম চৌধুরী, নারী শিশু ২ কোর্টের স্পেশাল পিপি আবুল ফজল ও ফেরদৌস আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। ইতোমধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।
আইনজীবীদের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। প্রার্থীদের পক্ষে চলছে মতবিনিময় সভা, গণসংযোগ ও নানা প্রচারণা কার্যক্রম। যা নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com