বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বিজনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ॥ হাজারো মানুষের ঢল

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিজনা নদীর বুকে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল রোববার (৩১ আগস্ট) বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এ আয়োজন। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় হবিগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৫টি নৌকা অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার লামা পইল যুব সংঘের নৌকা। রানারআপ দৌলতপুর গ্রামের আবুল কালামের নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে শিকারপুর গ্রামের দল।
বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে কাপ প্রদান করা হয়। অংশগ্রহণকারী প্রতিটি নৌকাকে সৌজন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় রাজ হাঁস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিউমদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ আয়োজনকে গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণ হিসেবে দেখেন।
নোয়াগাঁও গ্রামে নৌকা বাইচ আয়োজক কমিটির সদস্য জামাল হোসাইন জানান- গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে গ্রামের মুরুব্বিয়ান-যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায়
এমন নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে দর্শকরা উপস্থিত হয়ে নৌকা বাইচকে আরও প্রাণবন্ত করে তোলেছেন। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com