বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গ্রামবাসীর খেলার মাঠ দখল করে মার্কেট, আ.লীগ নেতা ফজলুর বিরুদ্ধে অভিযোগ-বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গ্রামবাসীর একমাত্র খেলার মাঠ ও জানাযার স্থান দখলমুক্ত করতে ফজলু মেম্বারের গ্রেফতারের দাবীতে ফুসে উঠেছেন নির্যাতিত এলাকাবাসী। এ দাবীতে ইতিমধ্যে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করছেন ভুক্তভোগী গ্রামবাসী।
গত বৃহস্পতিবার দুপুরে উপজলোর সৈয়দপুর-সুনামগঞ্জ সড়কের বিবিয়ামা গ্যাস ফিল্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন। এর আগে ২৬ আগস্ট জেলা প্রশাসক বরাবরে খেলা মাঠের অবৈধ বন্দোবস্ত বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার ফজলু মিয়া ও তার সহযোগীরা দলের অবৈধ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে খেলার মাঠসহ বিভিন্ন সরকারি স্থাপনা দখল করে আসছে। ক্ষমতাসীন দলের নেতা ও তার লোকজনের ভয়ে কেউ সাহস করে কথা বলতনা। যারা প্রতিবাদ করেছেন তাদেরকে মিথ্যা মামলাসহ শারীরিকভাবে নির্যাতন করা হতো। সে সময় ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের খেলার মাঠ আওয়ামীলীগের নেতা হিসেবে প্রভাব খাটিয়ে দখল করে নেয়। পরে এ মাঠের এক কোণায় একটি মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া দেয়। এ খেলার মাঠটি কাকুড়া গ্রামের মৃতদের জানাযার নামাজের একমাত্র স্থান। অন্যদিকে কৃষি মৌসুমে ধান মারাই ও শুকানোর একমাত্র স্থান এটি। এছাড়া এলাকার আরও কয়েকটি সরকারী ভুমি সে দখল করেছে বলে অভিযোগ উঠে। তার এসব অপকর্মেও বিরুদ্ধে কেউ বাঁধা দিলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অভিযোগকারীদের শারীরিক নির্যাতন করে। তার সহযোগী হিসেবে হেমেন্দ্র দাশ নুরুল ইসলামসহ গ্রামের কয়েকজন বলে গ্রামবাসী অভিযোগ করেন।
সাম্প্রতিককালে সরকার পতনের পর গা ঢাকা দেয় ফজলু। তারপরও তার লোকজন গ্রামবাসীর খেলার মাঠ মেরামতে বাঁধা দিলে ফুসে উঠেন তারা। এ প্রেক্ষিতেই বৃহস্পতিবার তারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা দখলদারদের গ্রেফতার ও খেলার মাঠ সংস্কারের দাবী জানান। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, এলাকাবাসী আমার কাছেও মাঠের ব্যাপারে সহযোগীতা ও অনুদানের জন্য এসেছিলেন। বর্তমানে এ স্থানটি ব্যক্তি নামে বন্দোবস্ত রয়েছে এজন্য সরকারী কোন অনুদান দেয়া সম্ভব হয়নি। তবে যেহেতু এলাকাবাসীর দাবী এটি একমাত্র খেলার মাঠ তাই আমি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করব। কাগজপত্র যাচাই বাছাই করে যদি সুযোগ থাকে তবে বন্দোবস্ত বাতিলসহ এ মাঠে অনুদানের ব্যবস্থা করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com