বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে আকলিমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। আকলিমা বেগম নিহতের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে কয়েক দফায় ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাত থেকে কয়েক দফায় ভাংচুর ও লুটপাট চালানো হয়। স্থানীয় সূত্র জানায়, গুনই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরীর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর হলে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
অপর একটি সূত্র জানায়, সংঘর্র্ষ নিয়ন্ত্রনের প্রায় ১ ঘন্টা পর বৃদ্ধ আকলিমা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকায় ছড়িয়ে পড়ে। রেকর্ডটিতে শুনা যায়। আকলিমা বেগম হত্যার আগে এক ব্যক্তি ওই মহিলার বাড়িতে ছিলেন। এ সময় তিনি মহিলার ছেলেকে সিগারেট আনতে দোকানে পাঠান, এরপর এ হত্যাকান্ডটি ঘটে। এর পর থেকেই সেই ব্যক্তি পলাতক। এর পর থেকে হত্যার ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে, আকলিমা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের পুরুষ শূন্য বাড়িঘরে হামলা চালানো হয়। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, প্রতিপক্ষের লোকজনের ক্ষেতের ধান কেটে নেয়ার পাশাপাশি গরু ছড়ানোর অভিযোগ উঠেছে। সহকারী পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাশ কুমার সিংহ বলেন, ‘আকলিমা হত্যার ঘটনায় মামলা হয়েছে। প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে কাছ করছে পুলিশ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com