সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে সমাজ কল্যাণ মন্ত্রনালয়কে ৪৬ শতক জমি দান

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার প্রত্যন্ত এলাকার খাহুরা গ্রামের কল্যাণে নিবেদিত প্রাণ আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন। এবার নিজের ৪৬শতক জমি দান করলের সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়কে। ১৭ লাখ ৫ হাজার টাকা মূল্যের এই জমিতে সরকার গড়ে তুলতে পারে বৃদ্ধ নিবাস, শিশু পরিবার, দুস্থ শিশু ও মহিলা পূর্ণবাসন কেন্দ্র, ভবঘুরে আশ্রয় কেন্দ্র অথবা সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন যে কোন সেবা মূলক প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার দুপুরে চারাভাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসে এই জমির দানপত্র কবালা সম্পাদন হয়।
মাধবপুর উপজেলার কালিকাপুর মৌজার ৭নং জেএল নংয়ের এই জমির দলিল গ্রহীতা হলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব। রমিজ উদ্দিন খান নিজে দাতা হিসাবে কবালা সম্পাদন করেন। পরে ওই অফিসেই দলিল ও কাগজপত্র হবিগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলন মাধবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইশমাম সাফিক চৌধুরী।
দলিল সম্পাদনের পর বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খান বলেন, সমাজের ভাল কাজে ব্যবহার করার জন্য তিনি জমিটি দান করেছেন। তার জীবদ্দশাতেই সরকার যেন একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান এই জমিতে গড়ে তুলে এটি তার প্রত্যাশ। আজীবন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
হবিগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, এই জমিদান একটি মহৎ উদ্যোগ। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীন অনেক সেবা মূলক প্রতিষ্ঠান রয়েছে। হবিগঞ্জে অনেক প্রতিষ্ঠানই নেই। যে কোন একটি প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য প্রস্তাব প্রেরণ করা হবে। আশা করা যায় সমাজের কল্যাণকর কাজে ব্যবহার করা হবে এই জমি।
প্রসঙ্গত, সমাজ কল্যাণ মন্ত্রনালয়কে দানকৃত জমির পাশেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধা রমিজ খান প্রতিষ্ঠা করেছেন রমিজ খান দাখিল মাদ্রাসা। ৬২ শতক ভূমি, দুটি ভবন তৈরির পাশাপাশি নিয়মিত অনুদান প্রদান করে আসছেন তিনি। তার পরিবারের ফাউন্ডেশন থেকে এলাকায় শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন কল্যাণকর কাজ করে আসছে। এলাকায় কলেজ, টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসা সংলগ্ন জমিতে একটি মসজিদ নির্মাণের স্বপ্নও রয়েছে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com