স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির গঠিত ১৩টি ইউনিট কমিটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য ও এর দোষরদের চিহ্নিত করে বাদ দেয়া হবে। পাশাপাশি কমিটিতে অন্তর্ভূক্তির উপযুক্ত যেসব বিএনপি নেতা বাদ পড়েছেন তাদের কমিটিতে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় আওয়ামীলীগ এবং বাদ পড়া বিএনপি নেতাদের তালিকা প্রদান করা হয়েছে। উক্ত তালিকা যাচাই বাছাই করে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি চুড়ান্ত করা হবে এবং কমিটি চূড়ান্ত হবার পর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপির কাউন্সিলের তারিখ নির্ধারণ করে পুনঃরায় তফসিল ঘোষণা করা হবে।
গতকাল সিলেটে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনপি চেয়ারম্যানের পক্ষে উপস্থিত ছিলেন- বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ও মিফতাহ সিদ্দিকী। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আহমদ আলী মুকিব। উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির ১১ জন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে জি কে গউছ, সাবেক এমপি শাম্মী আক্তার, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, এডঃ মোঃ মিজানুর রহমান, এডঃ নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, মোঃ এনামুল হক, ডাঃ আহমুদুর রহমান আব্দাল, এডঃ মোঃ এনামুল হক সেলিম, এডঃ মোঃ কামাল উদ্দিন সেলিম ও মোঃ আব্বাস উদ্দিন। সভায় ইতিমধ্যে হবিগঞ্জ সদর উপজেলা, লাখাই উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, মাধবপুর উপজেলা, চুনারুঘাট উপজেলা, বাহুবল উপজেলা, নবীগঞ্জ উপজেলা ও বানিয়াচং উপজেলা এবং হবিগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ পৌরসভা, মাধবপুর পৌরসভা ও চুনারুঘাট পৌরসভার গঠিত কমিটিতে বিএনপির নির্যাতিত ও ত্যাগীদের বাদ দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য ও এর দোষরদের অন্তর্ভূক্ত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এ বিষয়ে দীর্ঘ আলোচনা শেষে কমিটিতে যেসব আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য ও এর দোষরদের অন্তর্ভূক্ত করা হয়েছে তাদের চিহ্নিত করে কমিটি থেকে বাদ দেয়া এবং কমিটিতে অন্তর্ভূক্তির উপযুক্ত যেসব বিএনপি নেতা বাদ পড়েছেন তাদের কমিটিতে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য ও এর দোষরদের তালিকা এবং কমিটিতে অন্তর্ভূক্তির উপযুক্ত বিএনপি নেতাদের তালিকা প্রদান করা হয়েছে। উক্ত তালিকা যাচাই বাছাই করে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি চুড়ান্ত করা হবে। কমিটি চুড়ান্ত হবার পর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপির কাউন্সিলের তারিখ নির্ধারণ করে পুনঃরায় তফসিল ঘোষণা করা হবে।