বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে ৯ হাজার টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে ওয়াহিদ মিয়ার পুত্র সিয়াম মিয়া (১৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সোমবার সকাল ১০টায় নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের চড়া মিয়া এবং একই গ্রামের মাহিদ মিয়ার লোকজনের মধ্যে সুদের ৯ হাজার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের উপর অতর্কিত হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে মাহিদ মিয়া (৪৫), আব্দুর রউফ (৫৫), নিরব মিয়া (১৯), সিয়াম মিয়া (১৮) ও নাজমা বেগম (৫০) সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। এর মধ্যে আশংকাজনক অবস্থায় সিয়ামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১ দিন চিকিৎসারত অবস্থায় সিয়াম মিয়ার মৃত্যু হয়। সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল রাতে উপজেলার কানাইপুর থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com