রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে গৃহবধু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গৃহবধু হত্যার অভিযোগে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ গ্রামবাসীর উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভায় আল্টিমেটাম দেয়া হয়। ব্যবস্থা না নেয়া হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করার হুমকী দেয়া হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার শেরপুর নবীগঞ্জ সড়কের কুর্শি পয়েন্টে এ কর্মসুচী পালন করা হয়। এসময় কুর্শি ইউনিয়নের কুর্শি, সাটকাপন, নোয়াগাঁও ও ফুটারমাটি গ্রামের নারী-পুরুষ ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার, শ্রমিক নেতা জামাল আহমদ, কুর্শির বিশিষ্ট মুরুব্বি গুলেমান খান, কাহার চৌধুরী, নাইম চৌধুরী, জিলাদ মিয়া, ফাহিম চৌধুরী, মাজউদ্দিন, নাজিম উদ্দিন, ষাটকাহন গ্রামের হারুন চৌধুরী ফুটারমাটি গ্রামের রব্বুল মিয়া, নুনু মিয়া, ছনর মিয়া, কবির মিয়া, অভিনাশ সুত্রধর রায়পুর গ্রামের সুমন মিয়া, ফুরুক মিয়া নোয়াগাও গ্রামের পঙ্কি মিয়া সহ আরও অনেক।
মানববন্ধনে বক্তারা, গত ১৮ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় উপজেলার জালালসাপ গ্রামের হোসেন মিয়ার স্ত্রী গৃহবধু সালামকে তার স্বামীর বাড়ি থেকে রহস্যজনক ভাবে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার বাবার বাড়ির কুর্শি গ্রামের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেন। এব্যাপারে হবিগঞ্জ আদালতে গৃহবধুকে হত্যার অভিযোগে হবিগঞ্জ আদালতে ১১জনকে আসামি করে মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com