বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব দায়িত্ব গ্রহণ করেছেন। গতাকল বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসক (জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে) আবুল হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী সজিব আহমেদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাসিম হাসান প্রমুখ। দায়িত্ব গ্রহণ করে নবনিযুক্ত হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব তার প্রতিক্রিয়ায় জানান, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে তিনি কাজ করবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
গত মঙ্গলবার (৩১ মার্চ) সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গত মঙ্গলবার (৩১ মার্চ) দ্বিতীয় দফায় সারাদেশের আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সেই তালিকায় হবিগঞ্জ জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক বানিয়াচং-আজমিরীগঞ্জের মাটি ও মানুষের নেতা আহমেদ আলী মুকিবের ওপর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com