সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ পৌরসভার কাঁচামাল হাঁটায় নির্মিত হচ্ছে আধুনিক পাবলিক টয়লেট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার চৌধুরী বাজার কাঁচামাল হাঁটায় নির্মিত হচ্ছে আধুনিক পাবলিক টয়লেট। ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভা পুরনো টয়লেটের এই স্থানটি উন্মুক্ত করে দিয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী সহ কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মিতব্য পাবলিক টয়লেটের লেআউট দেয়া হয়। ইউএনডিপি এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতায় ওই পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।
হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘এই পাবলিক টয়লেটটি দীর্ঘদিন যাবত ব্যবহারের অনুপযুক্ত ছিল। ফলে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এটিকে আধুনিক করে নির্মাণের প্রচেষ্টা করা হয়েছে। বিভিন্ন জটিলতায় উক্ত কাজ বিলম্বিত হলেও অবশেষে সফলভাবে এই পাবলিক টয়লেটের স্থান উন্মুক্ত করে দেয়া হয়েছে। আশা করা যায় শীঘ্রই এই স্থানটিতে আধুনিক একটি পাবলিক টয়লেট নির্মাণের কাজ বাস্তবায়ন হবে। এতে করে বাজার এলাকার ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের সমস্যার সমাধান হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com