শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে ৫ শতাধিক শিক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় একই সাথে তাদের মাঝে কিছু উপহারও প্রদান করা হয়। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত সাবেক শিক্ষার্থী ডাঃ শুভ্রজিত রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ অদ্বিতী রায়, ডাঃ শুভেন্ধু, ডাঃ ফাহিম ও ডাঃ প্রমা। এতে প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ শিক্ষক শিক্ষিকামন্ডলীগণ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদেরকে বিনামূল্যে দাঁত ও মুখ চেক আপ করানো হয়। সাথে দাঁত তোলা সহ প্রাইমারি ডেন্টাল চিকিৎসা সেবা দেয়া হয়। উল্লেখ্য, ডাঃ শুভ্রজিত রায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে কৃতিত্বের সাথে এস.এস সি পাশ করেছিলেন। বর্তমানে তিনি হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারস্থ ৯৯ মার্কেটের পাশে ডক্টরস ডেন্টাল জোনে ডেন্টাল সার্জন হিসেবে প্রতিদিন রোগী দেখছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com