বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নাতিরাবাদে ব্লেকমেইল করে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে দু’সহোদরের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের নাতিরাবাদ এলাকায় ব্লেকমেইল করে বন্ধুর স্ত্রীকে একাধিকবার অনৈতিক কাজ করেছে ফার্মেসীর সেলসম্যান। এমনকি কৌশলে তোলা ওই গৃহবধূর নগ্ন ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকাও হাতিয়ে নিয়েছে।
বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের নির্যাতিতা গৃহবধূ জানান, তার স্বামী হবিগঞ্জ শহরে চাকুরি করেন। এ জন্য নাতিরাবাদে বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করে। এ সুযোগে একই এলাকায় বসবাসরত গৃহবধুর স্বামীর বন্ধু সুমন বৈষ্ণব তাদের বাসায় প্রায়ই আসা যাওয়া করতো। গত ১ জুলাই সুমন বৈষ্ণব ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে বাসায় যায় এবং গোসল করার সময় দরজার ফাঁক দিয়ে গৃহবধুর নগ্ন দৃশ্য ভিডিও করে। পরে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধুর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে ওই গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানায়। এ নিয়ে তার স্বামী ও সুমন বৈষ্ণবের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে তাদের বাসায় সুমনকে আসতে নিষেধ করে। পরে ভিডিওটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিলে বিষয়টি সুমনের ভাই সূর্য বৈষ্ণবকে জানানো হয়। কিন্তু সে এর কোনো প্রতিকার না নিয়ে উল্টো তাদেরকে হুমকি ধামকি দেয়। এ অবস্থায় কোনো উপায় না পেয়ে গত শুক্রবার রাতে ওই গৃহবধূ তার একমাত্র শিশু সন্তানকে রেখে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এখনও সুমন তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন গৃহবধূ। তিনি এ বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত সুর্য বৈষ্ণব জানান, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com