বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জকে ১-০ গোলে হারিয়ে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শায়েস্তাগঞ্জ দলের মুখোমুখি হয় হবিগঞ্জ পৌরসভা। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে গোলশূন্য প্রথমার্ধের খেলা শেষ হয়। খেলার ৮০ মিনিটের মাথায় হবিগঞ্জ পৌরসভার ইমতিয়াজ প্রথম গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় হবিগঞ্জ পৌরসভা। পরে একই স্কোরে শেষ বাশি বাঁজলে জয় নিয়ে মাঠ ছাড়ে পৌরসভা। সাথে সাথে আগামী ৭ তারিখের সেমিফাইনাল খেলা নিশ্চিত করে। শায়েস্তাগঞ্জ দলের পক্ষে দুইজন নাইজেরিয়ান খোলোয়ার ছিলেন। পক্ষান্তরে হবিগঞ্জ পৌরসভা দলে কোন বিদেশী খেলোয়ার ছিলেন না। বাহুবল ও চুনারুঘাট দলের মাঝে বিজয়ীর সাথে সেমিফাইনাল খেলবে হবিগঞ্জ পৌরসভা। খেলায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মঈনুল হক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো: তরিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্ট শুরু হয় গত ৩০ আগষ্ট। আগামী ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইন্যাল খেলা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com