সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শিবপাশায় দুঃসাহসিক চুরি ॥ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের সবুজগঞ্জ বাজার সংলগ্ন খলাবাড়ির কাওছার চৌধুরীর স্টেশনারি দোকানে একদল চোর গতকাল ভোররাতে দোকানের পিছনের দরজা কেটে প্রবেশ করে দু:সাহসিক চুরি সংগঠিত করে। এ সময় দোকানের ক্যাশ বক্সে রক্ষিত নগদ ১ লাখ টাকাসহ ২ লাখ টাকার মালামাল চোরি করে নিয়ে যায়। রবিবার দিবাগত রাত ২ টার সময় দোকানের মালিক আজমিরীগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক কাওছার চৌধুরী বাড়ি থেকে দোকানে আসলে চোরেরা উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় জনতা দৌড়িয়ে চোর সালামিনকে ধরে গনধোলাই দিয়ে শিবপাশা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে। জনতার হাতে ধৃত চোর আজমিরীগঞ্জ থানায় রয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান- শিবপাশা গ্রামের চোরকে জনতা হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। আজ আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে। ধৃত চোর সালামিন শিবপাশা গ্রামের বং মহল্লার জফু মেম্বারের ছেলে। এলাকাবাসীরা অভিযোগ করেন চোর ছালামিনের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। চুরি হওয়া তকী স্টোরের স্বত্বাধিকারী কাওছার চৌধুরী জানান- রবিবার সন্ধ্যা ৭ টার সময় তার দোকান বন্ধ করে তার বাড়িতে পারিবারিক একটি বিচার সালিশে চলে যায়। দিবাগত রাত ২ টার সময় দোকানের মালিক কাওছার বিচার শেষে দোকানের শার্টার খোলা দেখতে পায়। এ সময় তার উপস্থিতি টের পেয়ে চোরেরা দোকান ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে চিৎকার দিয়েয় চোরদের পিছন পিছন ধাওয়া করি। এ সময় এলাকাবাসী চোর ছালামিন মিয়াকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার কাছে একটি রড কাটার মেশিন। ২০ প্যাকেট ডারবি সিগারেট, ৪০ হাত কারেন্টের তার পাওয়া যায়। বাকি চোরেরা পালিয়ে যায়। আটককৃত চোর ছালামিন শিবপাশা ইউনিয়নের বং মহল্লার জাফু মিয়া মেম্বারের ছেলে। পরে খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে ধৃত চোরকে পুলিশের হাতে সোপর্দ করে জনতা। জিজ্ঞাসাবাদে ধৃত চোর ছালামিন মিয়া পুলিশকে জানায় তার সাথে শিবপাশা গ্রামের মৃত আজগর মিয়ার ছেলে শাহাবুল মিয়া (৩০) ও মৃত সাবাজ মিয়ার ছেলে বাঘা মিয়া (২৮)ও জড়িত ছিল। দোকানের মালিক কাওছার জানায়, তার দোকানের ক্যাশ বক্সে রক্ষিত নগদ ১ লাখ ৫ হাজার টাকা আরো ১ লাখ টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com