বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

শ্রীমঙ্গলে ৪ জন শিক্ষকের মৃত্যুতে আর্থিক সহায়তা দিল মাধ্যমিক শিক্ষক সমিতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৬৩৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের আকস্মিক মৃত্যুতে শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতি তাদের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ ২১ হাজার ৭০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করে।
এ সময় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপিল কুমার বর্ধন, শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।
প্রয়াত ৪ জন শিক্ষকরা হলেন, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মোসাদ্দেক আহমেদ মজুমদার, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: দেলোয়ার হোসেন খান ও সহকারী গ্রন্থাগারিক লাকী রানী দেব এবং হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মৌলানা মো: মোজাহির উদ্দিন (মৌলভী)।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি প্রতিষ্ঠা হবার পর থেকে একের পর এক অসহায় ছাত্র-ছাত্রী অসুখ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের  চিকিৎসা ও মৃত্যুতে উপজেলার ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষরা আর্থিক সহায়তা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com