বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪ উপজেলার হাওরে ডুবছে পাকা ধান ॥ কৃষকের স্বপ্ন পানির নিচে কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় জনজীবনে ভোগান্তি ॥ ৪ জনের প্রাণহানী হবিগঞ্জে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ॥ জনদুর্ভোগ ইনাতগঞ্জে কমিউনিটি সেন্টার স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের খাল খননে প্রকৃতি হবে প্রাণবন্ত এমপি সৈয়দ মোঃ ফয়সল সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের বিবৃতি হবিগঞ্জ শহরে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হক ॥ প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর হবিগঞ্জ জেলার উন্নয়নে সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর সম্ভাবনাময় হবিগঞ্জ জেলাকে এগিয়ে নিতে সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে নবনির্বাচিত চার এমপি’র যুগোপযোগী ভূমিকা দেখতে চায় হবিগঞ্জবাসী। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করা উচিত। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন হবিগঞ্জ এর মূল সমস্যা। প্রকৃতি, পরিবেশ, জীব-বৈচিত্র আজ হুমকীতে। এভাবে চলতে থাকলে অচিরেই হবিগঞ্জ বসবাসের অনুপোযোগী হয়ে পড়বে। এ থেকে পরিত্রান পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১ মার্চ রোববার বিকেলে সামাজিক বিজ্ঞান ভবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধন এর ইফতার, বার্ষিক সাধারন সভা ২০২৬ ও সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্ঠা উক্ত বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। খোয়াই বন্ধন এর সভাপতি মুর্শেদ আলমের সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী আদনান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব লাইফ সায়েন্সেস এর ডিন প্রফেসর ড. মোঃ ফারুক মিয়া, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ রেদওয়ান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফরহাদ রাব্বী, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাবিহা মেরিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সাহিদ আলী, শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাস, গণিত বিভাগের সহকারি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, বায়োকেমেস্ট্রি এন্ড মলিক্যুলার বায়োলজী বিভাগের সহকারি অধ্যাপক পাপিয়া রহমান, শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারি রেজিস্ট্রার শাহাদাত হোসেন চৌধুরী, পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মোতাহের হোসেন সোহেল, ব্যবসায়ী মওদুদ আহমেদ, খোয়াই বন্ধন এর সাবেক সভাপতি শাকির আহমেদ রিপন, মোহাম্মদ তোহা, সৌরভ গোপ শাওন, প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই বন্ধন এর সাধারন সম্পাদক শাকিল হাসান।
অনুষ্ঠানে হবিগঞ্জের দুই কৃতি সন্তান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফরহাদ রাব্বী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সালকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com