সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের বাশডর গ্রামে পূর্ব বিরোধের জের ॥ সংঘর্ষ নারী-শিশুসহ আহত শতাধিক ॥ দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (বাশডর) গ্রামে পূর্ব বিরোধের জেরধরে গতকাল সোমবার (২রা মার্চ) সকালে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী সংঘর্ষে নারী, শিশুসহ উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ৩৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (বাশডর) গ্রাম চার গোষ্ঠির লোক দ্বারা পরিচালিত হয়ে আসছে। আব্দুল মন্নাফ ও মাসুক মিয়া একই গোষ্ঠির লোক। মাসখানেক আগে মাসুক মিয়ার আত্মীয় ইসমত আলী বাড়ী নির্মাণ করতে চাইলে আব্দুল মন্নাফের লোক চলাচলে রাস্তা নিতে বাধাঁ দেয়। এনিয়ে তৎকালীন সময় মারামারি হয়। এতে গ্রামের লোকজন জামানত নিয়ে শালিস প্রক্রিয়া করেন। এক মাস পর উক্ত শালিস ভেঙ্গে যায়। ফলে তাদের মধ্যে বিরোধ আরো চাঙ্গা হয়ে উঠে। উক্ত বিরোধের জেরধরে গত রবিবার রাতে আব্দুল মন্নাফ পক্ষের লোকজন মাসুক মিয়া পক্ষের এক যুবককে মারধোর করে। কিছুক্ষন পরই মাসুক মিয়ার লোকজন মন্নাফ মিয়ার অপর এক যুবককে মারপিট করে। রাতে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে উভয় পক্ষের লোকজনকে সকাল ১০টায় থানা আসতে বলেন। সোমবার সকাল ৮টার দিকে উভয় পক্ষের শত শত লোকজন হাকডাক দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি ইটপাটকেল ব্যবহার করা হয়। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সংঘর্ষে উভয় পক্ষের নারী-শিশুসহ শতাধিক লোকজন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত একরাম মিয়া (৩০), কাচা মিয়া (৪৫), কামরান মিয়া (২৫), জুনেদ মিয়া (৪০, আকামত মিয়া (৪৫, আ: সালাম (৫৫), কানিজ বেগম (৪৫), শাহজাহান (৪০), আব্দাল মিয়া (৩০), রুবেল মিয়া (২৫), রুমন মিয়া(২২), সাবুল মিয়া (২৪), জামিল মিয়া (২০) সবুজ মিয়া (২২), হাসন মিয়া (৪৫), নরই মিয়া (৫০), বাছিত মিয়া (২৩), আসুক উদ্দিন (৩৫), আলীম উদ্দিন (৩৫, মনির মিয়া (৩৫), কাইয়ুম উদ্দিন (৩৫), আব্দুল ওয়াহিদ (৫৪), আবুল কালাম (৪৫), সাফাল মিয়া (৩১), শওকত আলী (৫০), লোকমান (২৪), কাজল উদ্দিন (৪২), রাবেয়া বেগম (২৫), মুকিদ আলী (৩৬), লাভলী বেগম (৩৫), রাহিমা বেগম (৩২) সহ ৩৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, তুচ্ছ ঘটনা হলেও পূর্ব আক্রোশ ও নেতৃত্বের কারণেই সংঘর্ষ এত বড় আকার ধারণ করেছে। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানিয়েছে, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিসিস্থিতি এখন শান্ত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com