মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে নারী পুরুষসহ আহত অর্ধশতাধিক ৩০ জনকে সিলেট প্রেরন

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম/কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে উভয় পক্ষে গুরুতর আহত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় পুলিশের অভিযানে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
গতকাল মঙ্গলবার (৩রা মার্চ) সকালে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা বোয়ালজোর গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারন ও সরকারী গোপাট নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সুত্রপাত হয়। ]ঐ গ্রামের আব্দূল খালিছ, আব্দুল বাহার গংদের সাথে একই গ্রামের নামদার মিয়া ও সুমন গংদের বিরোধ চলে আসছিল। এনিয়ে দু’পক্ষের উত্তেজনা চলছিল, গতকাল মঙ্গলবার সকালে উভয় পক্ষেরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষে নারী-পুরুষ সহ প্রায় ৫০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতরা হলেন, আব্দুল খালিছ, আব্দুল বাহার, নামদার মিয়া, সুমন মিয়া, নজরুল মিয়া, সামাদ মিয়া, জাকির মিয়া, রুহেল মিয়া, তকলিছ মিয়া, কমরুল মিয়া ও রেহানা বেগম প্রমুখ। সংঘর্ষের সময় পুলিশ পিকআপ দিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
কারখানা গ্রামের আব্দুল বাহার জানান, কোন উত্তেজনা ছাড়াই সকালে নামদার মিয়া ও সুমনের গ্রুপের লোকজন আমাদের বাড়ি ঘরে হামলা করেছে। আমাদের নারী পুরুষসহ ২৫ জন কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানা গ্রামের সুমন মিয়া বলেন, আমাদের সাথে খালিছ মিয়া গংদের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গালাগালি করলে সংঘর্ষ হয়। আমাদের পক্ষে অনেক আহত আছেন এর মধ্যে ১০/১২ জনকে সিলেট নেয়া হয়েছে।
ইউপি সদস্য শাহ সুলতান আহমদ বলেন, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানিয়েছে, এ ঘটনায় বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কোন পক্ষের লোকজন মামলা দেননি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com