বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলায় ভোজ্যতেলের দাম নিয়ে নৈরাজ্য ॥ চড়া মূল্যে বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ভোজ্যতেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গায়ের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে জেলার বিভিন্ন বাজারে। একই সঙ্গে এক শ্রেণির ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করছেন ভোক্তারা। খোঁজ নিয়ে জানা যায়, বোতলজাত সয়াবিন তেলের গায়ে প্রতি লিটারের মূল্য ১৯০ টাকা লেখা থাকলেও অনেক দোকানে তা ২০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। একই ভাবে ৫ লিটার বোতলের গায়ের মূল্য ৯৫০ টাকা হলেও কিছু দোকানে তা ৯৬০ থেকে ৯৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার ২ লিটার তেলের বোতলের গায়ের মূল্য ৩৯০ টাকা হলেও তা ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অনেক খুচরা ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে গায়ের মূল্যের চেয়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক ক্রেতা বলছেন, দোকানদাররা কখনো সরবরাহ কম থাকার অজুহাত দেখাচ্ছেন, আবার কেউ কেউ পরিবহন খরচ বৃদ্ধির কথা বলে অতিরিক্ত টাকা নিচ্ছেন।
স্থানীয় কয়েকজন ভোক্তার অভিযোগ, বাজারে তেলের কোনো ঘাটতি না থাকলেও ইচ্ছাকৃতভাবে সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ প্রয়োজনীয় তেল কিনতে গিয়ে বাড়তি দাম দিতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীদের একটি অংশ অবশ্য দাবি করছেন, ডিলার পর্যায়ে বেশি দামে তেল কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে ভোক্তাদের অভিযোগ, এ সুযোগে অনেক ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন। এ বিষয়ে ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, বোতলজাত পণ্যের ক্ষেত্রে গায়ের নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাই বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। এদিকে ভোক্তারা দ্রুত বাজার মনিটরিং বাড়ানো এবং গায়ের মূল্যের বেশি দামে তেল বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা স্বস্তি পাবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com