সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

লাখাইয়ে বেলেশ্বরী গঙ্গাস্নান ও বারণী কাল মঙ্গলবার

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় বহমান বেলেশ্বরী নদীতে সনাতন হিন্দুধর্মাবলম্বীদের শ্রীশ্রী বেলেশ্বরী মহাতীর্থ পুণ্যস্নান ও বারণী আগামী মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টা ৫৩ মিনিট ৫৯ সেকেন্ডে পুণ্য গঙ্গাস্নান শুরু হয়ে সকাল ৮টা ৩৭ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত স্নানের তিথি চলবে।
এ উপলক্ষে জেলার বিভিন্ন অঞ্চল ছাড়াও দেশের দূরদূরান্ত থেকে ভোর থেকেই বেলেশ্বরী নদীর তীরে পুণ্যার্থীদের ঢল নামবে। পুণ্যস্নানকে কেন্দ্র করে মন্দির এলাকা ও নদীর তীরজুড়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পার্শ্ববর্তী মাঠগুলোতেও বসে মেলার পরিবেশ। মেলায় মাটির ও লোহার তৈরি বিভিন্ন তৈজসপত্রের বিপুল সমাহার থাকে। এছাড়াও বেলেশ্বরীর বারণী উপলক্ষে প্রচুর পরিমাণে বেল ফলের দেখা মেলে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লাখাই উপজেলা সদস্য সচিব রনজিত চন্দ্র দেব জানান, আগত পুণ্যার্থীদের সহযোগিতার জন্য তাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবেন। কোনো সমস্যা হলে স্বেচ্ছাসেবকদের অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।
শ্রীশ্রী বেলেশ্বরী গঙ্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব (অমল) বলেন, বেলেশ্বরীর গঙ্গাস্নান সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিচালনা কমিটির সভাপতি মানিক চন্দ্র দেব জানান, পুণ্য গঙ্গাস্নান উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বেলেশ্বরী নদীতে পর্যাপ্ত পানি রয়েছে।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক বলেন:- বেলেশ্বরীর বারণীর বিস্তারিত জেনে প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com