শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শাহজিবাজার গ্যাস ফিল্ডে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে হারুনুর রশিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শাহজিবাজার জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মিজানুর রহমানের পিতা। গতাকাল রবিবার ভোররাতে উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ডের ম্যানেজার বাসভবনে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গতাকল শনিবার মিজানুর রহমান শাহজিবাজার থেকে ঢাকায় যান। গতাকাল রোববার সকালে তিনি খবর পান যে তার পিতা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তিনি জানান, এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। থানার অফিসার ইনচার্জ মাহবুব মুর্শেদ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com