মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

রঙের উচ্ছ্বাসে মুখর হবিগঞ্জের ২৮ চা বাগান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর-চুনারুঘাট উপজেলার ২৮টি চা বাগানে রঙের উৎসব হোলি ঘিরে বইছে আনন্দের জোয়ার। টানা তিন দিন ধরে চলা এ আয়োজনে মেতে উঠেছেন চা জনগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। বছরের অন্য সময় কঠোর পরিশ্রমে ব্যস্ত থাকলেও এই বিশেষ সময়টুকুতে তারা খুঁজে পান আনন্দ আর মিলনের সুযোগ। উৎসবের প্রথম দিন সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় আয়োজনের। বাগানের মন্দির প্রাঙ্গণে পূজা, প্রার্থনা ও কীর্তনের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে শুরু হয় রঙ খেলা- আবির, গুলাল আর রঙিন পানির ছিটায় রঙিন হয়ে ওঠে পুরো বাগান এলাকা। গতকাল বুধবার তৃতীয় দিনটি থাকে সামাজিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্ধারিত।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বাগানে গিয়ে দেখা গেছে, শ্রমিক পরিবারগুলো নতুন পোশাক পরে দল বেঁধে উৎসবে অংশ নিচ্ছেন। অনেক বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য বিশেষ বোনাস প্রদান করেছে, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। চন্ডি চা বাগানের রিনা ভৌমিক নামে এক নারী শ্রমিক বলেন, “সারা বছর কষ্ট করে কাজ করি। হোলির সময়টা আমাদের জন্য বিশেষ। বোনাস পেয়ে ছেলেমেয়েদের জন্য নতুন জামা কিনেছি। তিন দিন ধরে আমাদের বাগানে অনুষ্ঠান চলছে। ঢোল-করতালের তালে নাচ-গান হচ্ছে। বাইরে থেকেও অনেকে এসেছে।” শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা রঙ নিয়ে দৌড়াদৌড়ি করছে, একে অপরকে রাঙিয়ে দিচ্ছে।
নোয়াপাড়া চা বাগানের খেলু নায়েক বলেন, চা শিল্পের ইতিহাস দীর্ঘদিনের। জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত বাগানগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পার্শ্ববর্তী শ্রীমঙ্গল অঞ্চলকে দেশের চায়ের রাজধানী বলা হলেও, হবিগঞ্জের চা বাগানগুলোরও রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। এই ঐতিহ্যের অংশ হিসেবেই প্রতিবছর ঘটা করে উদযাপিত হয় হোলি উৎসব। চা বাগানের লোকজন হোলি উৎসবের জন্য অপেক্ষা করে এ বছর হোলি উৎসবে অনেক আনন্দ করেছে চা জনগোষ্ঠীর লেকজন। উৎসব উপলক্ষে বাগান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাগান কর্তৃপক্ষ সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বরং উৎসবকে কেন্দ্র করে বাগান এলাকায় তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। জগদীশপুর চা বাগানের শ্রমিক, শ্যামল চাষা বলেন, “আমাদের পূর্বপুরুষেরা এই বাগানে কাজ করতেন। তাদের সময় থেকেও হোলি এভাবেই উদযাপন হয়ে আসছে। এখনো আমরা সেই ধারাবাহিকতা ধরে রেখেছি।” তার মতে, এই উৎসব শুধু আনন্দের নয়, এটি ঐতিহ্য ও সংস্কৃতি সংরণেরও একটি মাধ্যম। তিন দিনব্যাপী এ আয়োজন চা জনগোষ্ঠীর জীবনে এনে দিয়েছে নতুন প্রাণ। রঙের উচ্ছ্বাস, গান-বাজনা আর পারিবারিক মিলনমেলার মধ্য দিয়ে তারা ভুলে থাকেন দৈনন্দিন জীবনের কান্তি। ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে মেতে ওঠেন আনন্দে।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম বলেন, মাধবপুর ও চুনারুঘাটের ২৮টি চা বাগানে চলমান এই হোলি উৎসব প্রমাণ করে- সীমিত সামর্থ্যের মাঝেও আনন্দ খুঁজে নিতে জানে চা জনগোষ্ঠী। বোনাস, নতুন পোশাক ও সাংস্কৃতিক আয়োজন মিলিয়ে তাদের এ উৎসব হয়ে উঠেছে রঙিন, প্রাণবন্ত ও স্মরণীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com