বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হামলায় ব্যবসায়ী আহত ও লুটপাট থানায় অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় লিজ নেওয়া বাড়িতে প্রবেশকালে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলা, মারধর ও নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ছিনতাই অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১ মার্চ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল হোসেন নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুমগুমিয়া গ্রামের মৃত আবু তালেবের পুত্র আবুল হোসেন একই গ্রামের লন্ডন প্রবাসী জিল্লু মিয়ার বাংলা বাড়ি ও ফিশারি ৫ বছরের জন্য লিজ নেওয়ার চুক্তি করেন। সেই মোতাবেক ১ মার্চ দুপুরে লিজের টাকা পরিশোধ করতে তিনি সেখানে যান। তিনি বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত রুসমা বেগম (৪২), মাছুম মিয়া (৩০), যুবলীগ নেতা মিলন মিয়া (৩৫), এবং মাক্কু মিয়া (৫৫) সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জন বিবাদী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। রুসমা বেগমের উসকানিতে প্রকাশ্য মদদে মিলন মিয়া, মাক্কু মিয়ার নেতৃত্বে অন্য অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলা চলাকালীন বিবাদীরা আবুল হোসেনের গলা থেকে ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নেয়। এছাড়া তার সাথে থাকা নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আবুল হোসেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচাজ মোঃ মুনায়েম মিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com