বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জাসদ নেতা দৈনিক দেশবার্তা সম্পাদক কাজী তোফায়েল আহমদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ॥ জাসদের ক্ষোভ ও নিন্দা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক, দৈনিক দেশবার্তা সম্পাদক কাজী তোফায়েল আহমদসহ ৫জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘হবিগঞ্জ-১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে কাজী তোফায়েল আহমেদ এর বিরুদ্ধে নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। তাঁর প্রতিষ্ঠিত দিনারপুর জনতার বাজার যা গত প্রায় ২৫ বছর ধরে স্থানীয় জনগণের আস্থা ও অংশগ্রহণে পরিচালিত হয়ে আসছে। তা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বাজারের এক মাইল উত্তরে ও দক্ষিণে আরও দুটি বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্থানীয় জনগণের দৃঢ় প্রতিরোধে সে প্রচেষ্টা ব্যর্থ হলে একটি স্বার্থান্বেষী চক্র প্রশাসনকে প্ররোচিত করে এই মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা দায়ের করায় বলে অভিযোগ উঠেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে কাজী তোফায়েল আহমদ ঢাকায় অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে তাঁকে প্রধান আসামি করে মামলা দায়ের করায় জনমনে বিভ্রান্তি, উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা মনে করি, এটি একটি সুপরিকল্পিত হয়রানিমূলক পদক্ষেপ, যা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
আমরা অবিলম্বে এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান ও বিরোধী মত দমনের অপচেষ্টা থেকে সংশ্লিষ্ট মহলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের স্বার্থে এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হোক এটাই আমাদের প্রত্যাশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com