বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জে ক্যাসিনো ও অনলাইন জুয়া আতঙ্কের আরেক নাম-পর্ব ১

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। পাঁচ-দশ হাজার টাকার বিনিয়োগে শুরু করে লোভে পড়ে এক পর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা। জুয়ার এসব সাইটের অধিকাংশ পরিচালনা করা হচ্ছে রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ থেকে। বিদেশ থেকে পরিচালিত এসব সাইট পরিচালনা করছে বাংলাদেশের এজেন্টরা। জুয়ায় বিনিয়োগ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে চলে যাচ্ছে বিদেশেও। অনেকেই এই অনলাইন জুয়ার ফাদেঁ পড়ে সর্বস্ব হারিয়ে পথ বসেছে। আর তা কাজে লাগিয়ে এক শ্রেণীর ক্যাসিনোর এজেন্টরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তারা হচ্ছে শুন্য থেকে কোটিপতি, আর পথে বসেছে জুয়া খেলোয়াড়গণ।
অনলাইন জুয়ারিরা লেনদেনের সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করছেন বাংলাদেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। সবচেয়ে অবাক করা বিষয়- বিদেশ থেকে পরিচালিত জুয়ার বিভিন্ন একাধিক সাইটে বাংলাদেশিদের লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট ও উপায় যুক্ত। এছাড়া রয়েছে ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করার সুযোগ। ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা যায় এসব সাইটে।
নিয়মিত অনলাইনে জুয়া খেলতেন হাফিজুল হক (ছদ্মনাম)। তিনি এ প্রতিনিধিকে বলেন, ওয়ানএক্সবেটে জুয়া খেলতাম। প্রথমে নগদের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়ে সাইটে খেলা শুরু করি। এক রাতে পাঁচ হাজার টাকা থেকে এক লাখ টাকা লাভ হয়। পরদিন ৪০ থেকে ৫০ হাজার টাকায় খেলতে গেলে পুরো টাকা হেরে যাই। পরবর্তী সময়ে দুই লাখের মতো ইনভেস্ট করি। সেখানে খেলতে গিয়েও হেরে যাই।
‘বড় অংকের টাকা হেরে গিয়ে পরে পাঁচ থেকে ১০ হাজার টাকার মধ্যে খেলা শুরু করি। সেখানে অনেক সময় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত লাভ হয়, আবার অনেক সময় পুরো টাকাই হেরে যাই। এটি নেশার মতো। খেলতে শুরু করলে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ পর্যন্ত খেলতে ইচ্ছা করে। টাকা শেষ হলে আবারও টাকা ইনভেস্ট করে খেলা শুরু করতে ইচ্ছা হয়।’টাকা গুলো বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাইটে ঢুকাতে হয়।
হাফিজুল হক (ছদ্ম নাম) বলেন, এগুলোর অ্যাপ গুগল প্লেস্টোরে পাওয়া যায় না। কারণ বিটিআরসি জুয়ার অ্যাপসগুলো বন্ধ করে রেখেছে। গুগল থেকে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপস ডাউনলোডের লিংক পাওয়া যায়। ইনস্টল করার পর অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। শুধু নাম, মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি দিলেই অ্যাকাউন্ট খোলা সম্ভব। জুয়া খেলার আগে অ্যাপে টাকা দিতে হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। অ্যাপে বিভিন্ন খেলায় জয়-পরাজয় নিয়ে বাজি ধরা যায়। এছাড়া বিভিন্ন গেমস থাকে, তবে সেটা কম মানুষ খেলে। এই অনলাইন জুয়ার কবলে বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। উঠতি বয়সের ছেলেরাও এসবে আসক্ত। এই মরণনেশা অনলাইন জুয়ার কবলে সব কিছু হারিয়ে আত্মহত্যা করেছে নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের এক যুবক। বিকাশ কোম্পানীর অনেক লোকজন এসব অবৈধ কাজে জড়িত বলেও অভিযোগ উঠেছে। তারা সীম গুলো ভাড়া দেয় ক্যাসিনো এজেন্ট ব্যবসায়ীদের। ক্যাসিনো এজেন্সির লোকজন এতো চতুর তাদের নিজের নামে কোন ডকুমেন্টস না থাকায় তারা ধরাছোয়ার বাহিরে থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ উপায়ে হাতিয়ে নিচ্ছেন। তার একটি বিরাট অংশ পাচ্ছেন প্রশাসনের লোকজনও এমন অভিযোগও রয়েছে। প্রায় ৩/৪ বছর আগেও তার নুন আনতে পান্তা পুড়াতো, আজ তার হাতে লাখ টাকা দামের মোবাইল, দামি গাড়ী, জমি ও নামী ব্যবসা গড়ে তোলেছেন। প্রশাসন লেভেলে রয়েছে তাদের দহরম-মহরম। (পরবর্তী পর্ব -২ দেখতে চোখ রাখুন আগামী কাল)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com