শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরে পরিচালিত হয় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট পৃথিন্দ্র চাকমার নেতৃত্বে ওই মোবাইল উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মঙ্গলবার বিকেলে থানা ক্রস রোড হতে চাষীবাজার পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। অবৈধভাবে রাস্তার উপর দোকান বসানোর কারনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও থানা ক্রস রোড, কোর্ট স্টেশন রোড ও চাষী বাজারে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করা হয়। এই অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট নাসিম হাসান, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ফুটপাতে অবৈধ দোকানপাট বসিয়ে যানচলাচলে বিঘ্ন ঘটালে পরবর্তীতে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে অভিযানে অংশগ্রহনকারীদের পক্ষ হতে ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com