বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নরসিংদীতে গরুসহ শায়েস্তাগঞ্জের শাহ আলম সহযোগি নিয়ে আটক

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কথিত মানবাধিকারকর্মী পরিচয়দানকারী ডাকাত শাহ আলম (৩৫) তার দুই সহযোগিকে গরুসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ীতে চুরির ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার পিতা মৃত নিজাম উদ্দিন শাহ এর ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের- চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০), ও একই গ্রামের কালাগাজী বাড়ীর মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।
জানা যায়, গতকাল রবিবার ভোররাতে গরুর বাছুর চুরি করে পালানোর সময় এলাকাবাসী হাতেনাতে তিনজনকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাই শেষে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন চোরকে উদ্ধার করে নিয়ে যায়। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তিন জনকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com