শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ফেরদৌস আক্তার (২৭) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের একটি অজ্ঞাত বাস ফেরদৌস আক্তারকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত ফেরদৌস আক্তার উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com