শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর হোটেলে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে একটি টিনশেড ঘরে “মাসুম বিল্লাহ হোটেল” নামে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু প্রায় সময়ই একই জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল (৪২) এবং তার সহযোগীরা ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এমনকি তার ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি স্থানীয় মুরুব্বীয়ানদের অবহিত করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রথম ঘটনায় নির্ধারিত দিনে মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
এ নিয়ে মাসুম বিল্লাহ বলেন, “আমি দীর্ঘদিন ধরে এখানে বৈধভাবে ব্যবসা করে আসছি। ওই বিএনপি নেতা আমার কাছে প্রায় সময়ই চাঁদা দাবি করে আসছিলেন। আমি দিতে অস্বীকৃতি জানালে আমার ব্যবসা ধ্বংস করে দিয়েছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয় নিয়ে ভুক্তভোগী মাসুম বিল্লাহ গত সোমবার ১৬ মার্চ হবিগঞ্জে দ্রুত বিচার আদালতে বিএনপি নেতা আবুলকে প্রধান আসামী করে ৪ জনের নামে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
সিএমসির কয়েকজন সদস্যরা জানান, আমরা বিষয়টি জেনে খুবই খারাপ লেগেছে। কি কারনে ভাঙ্গা হল জানি না। তবে আমরা এ বিষয়ে খবুই মর্মাহত।
এদিকে অভিযুক্ত সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপির নেতা শফিকুল ইসলাম আবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন-আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। এমনকি সহ-ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য এ কাজের সাথে জড়িত নহে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com