বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জের আহম্মদ খান পবিত্র ওমরাহ গিয়ে গুম, না পলাতক

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ওমরাহ’র জন্য সৌদি গমন করে কৌশলে পালিয়ে যাওয়া আহমদ খানের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে তাকে ট্রাভেলস এজেন্সির লোকজন গুম করে মুক্তিপণ দাবীর অভিযোগ করেছেন আহম্মদ খানের পরিবার। বিষয়টি নিয়ে হবিগঞ্জের বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন তার ভাই অলি খাঁন। আসামীরা হলেন কাজী হাসান আলী, আব্দুর বাছিতসহ ৩ জন। এদিকে ট্রাভেলস কর্তৃপক্ষ পবিত্র ওমরাহ গিয়ে আহম্মদ খানঁ পালিয়ে গেছে মর্মে দাবী করে থানায় একটি অভিযোগ দেন। পরস্পর বিরোধী বক্তব্যে নবীগঞ্জে উক্ত বিষয়ে তোলপাড় শুরু হয়েছে। মামলা সুত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পাথারিয়া (লালপুর) গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে আহম্মদ খানঁকে ১ লক্ষ ৬০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরবে পবিত্র ওমরা করার জন্য ভিসা লাগিয়ে দেয়া হয়। পরবর্তীতে কাজী হাসান আলীর কাফেলার সাথে বিগত ১৭ ডিসেম্বর ওমরা করার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ওমরা শেষে কাজী হাসান আলী কাফেলা নিয়ে দেশে ফেরত আসলে বাদীর ভাই আহম্মদ খানঁ আসেন নি। বিষয়ের প্রেক্ষিতে একাধিকবার কাজী হাসান আলীর সাথে যোগাযোগ করলে আহম্মদ খানঁ দেশে ফিরে আসবে বলে পরিবারের লোকদের আশ্বস্থ করেন। কিছু দিন পরই কাজী হাসান আলী ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন এবং টাকা দিলে আহম্মদ খানঁকে বাড়িতে ফিরিয়ে দেয়া হবে বলে জানানো হয়। উল্লেখিত পরিবার টাকা তাদের পক্ষে দেয়া সম্ভব না হওয়ায় ট্রাভেলস কর্তৃপক্ষের সাথে যোগসাজছে কাজী হাসান আলী, আব্দুর বাছিত মিলে আহম্মদ খানঁকে সৌদি আরবে গুম করে রেখে মুক্তিপণ দাবী করছে। তাদের কবল থেকে ভাইকে উদ্ধার করতেই অলি খানঁ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে অলি খান বলেন, আমার ভাইয়ের কিছু হলে, এটার জন্য দায়ী থাকবেন কাজী হাসান আলী, আব্দুর বাছিতগংরা। তিনি দ্রুত তার ভাইকে এদের কবল থেকে উদ্ধার করার জন্য সরকারের নিকট দাবী জানিয়েছন।
এ ব্যাপারে কাজী হাসান আলী জানান, আহমদ খান ওমরাহ্ করার আগ্রহ প্রকাশ করে একাধিকবার ওমরাহে গমন করার অভিজ্ঞতা থেকে তাকে ওই দুই ট্রাভেলসের সঙ্গে পরিচয় করিয়ে দেই। বিপুল পরিমাণ টাকার জরিমানা থেকে বাঁচতে হলে দ্রুত আগামী ১৮ই মার্চের মধ্যে দেশে ফেরাতে হবে। না হলে ট্রাভেল্স কোম্পানির দ্বায়ভার আহমদকেই বহন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com