বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

হবিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তারা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১২ হাজার নারীর কর্মসংস্থান করেছে প্রাণ-আরএফএল গ্রুপ

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ- আরএফএল এর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১২ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে হবিগঞ্জ ও আশেপাশের অঞ্চলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার কাচ্চি ডাইন রেস্টুরেন্টে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
তিনি বলেন, “হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক শুধু দেশের অন্যতম বৃহৎ শিল্পপার্ক নয়; এটি নারীর মতায়নে একটি শক্তিশালী মাধ্যম। এই শিল্পপার্কে সরাসরি ১২ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নারী কর্মীরা বিভিন্ন উৎপাদন প্লান্টে দক্ষতার সঙ্গে কাজ করায় সাম্প্রতিক সময়ে নারীদের নিয়োগ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে”।
তিনি আরও বলেন, “বর্তমানে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যা এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এছাড়া শিল্পপার্কটি চালু হওয়ার পর এলাকায় ক্ষুদ্র ব্যবসা, পরিবহন খাতসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে”।
কামরুজ্জামান কামাল বলেন, “বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নারীদের প্রকৃত ক্ষমতায়ন ও সাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা গেলে দেশের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা এই শিল্পপার্কে বিনিয়োগ অব্যাহত রেখেছি। আশা করছি, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগামী দিনে নারী কর্মীর সংখ্যা ২০ হাজারে পৌঁছাবে”।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব বলেন, “আমাদের শিল্পপার্কটি শুধু নারীদের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করছে না; বরং নিয়মিত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রমোশনের সমান সুযোগ দিচ্ছে। নারীবান্ধব নীতিমালার মাধ্যমে নারী কর্মীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে”।
তিনি আরও জানান, “এই শিল্পপার্কে কর্মরত নারী কর্মীদের প্রায় ৮০ শতাংশই স্থানীয়। বাকিরা সিলেট, মৌলভীবাজারসহ আশেপাশের জেলা থেকে এসেছেন”।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম বৃহৎ একটি শিল্পপার্ক। প্রায় ১১০০ বিঘার জমির উপর প্রতিষ্ঠিত শিল্পপার্কটিতে বর্তমানে ৫০ ধরনের বেশি পণ্য তৈরি হচ্ছে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, প্লাস্টিক হাউজহোল্ড পণ্য, পার্সোনাল কেয়ার, হালকা প্রকৌশল, টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্য।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান। এতে হবিগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামানসহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com