মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

কুহিনুর আলমকে বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দক্ষিণ বানিয়াচং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থন

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলমকে বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য সমর্থন জানিয়েছেন দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রবিবার এ উপলক্ষে হবিগঞ্জ শহরের শংকরের মুখস্থ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে ইফতার পূর্ব অনুষ্ঠিত পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে এ সমর্থন দেওয়া হয়।
মক্রমপুর ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী কুহিনুর আলম, সুজাতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দাল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এম এ রব, মন্দরী ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান, সুজাতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুভ আহমেদ মজলিশ, হবিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি আল্পনা চৌধুরী মাসুদ, মক্রমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফরাজুল ইসলাম চৌধুরী, পৈলারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সম্পাদক আতাউর সিকদার, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালীম, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, শহিদুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আউয়াল, দণি বানিয়াচং যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের, কৃষকদলের আহ্বায়ক তাইদুল ইসলাম মেম্বার, সদস্য সচিব মাওলানা আবিদুর রহমান তালুকদার, দক্ষিণ বানিয়াচং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাম চৌধুরী, সদস্য সচিব কাউছার আহম্মেদ বিশাল, নাসির আফরোজ, মোস্তফা কামাল এপিয়ান, ইউপি সদস্য আক্তার হোসেন, মাস্টার আব্দুল জলিল, তকদির সিকদার, হেলাল খান, এনাম আহমেদ, সেলিম আহমেদ প্রমুখ। পরামর্শ সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী কুহিনুর আলম সকলের সহযোগিতা, দোয়া, আশির্বাদ ও সমর্থন কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com