শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে প্রবাসী পুত্রের স্ত্রী তামান্না আক্তারের পরকীয়ার বলি হলেন শাশুড়ী ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩)। মঙ্গলবার দুপুরে পুলিশ পুত্রবধূকে আটক করলে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মুলক জবান বন্দি দেন তামান্না। নিহত বৃদ্ধা ফেরদৌসী ইসলাম চৌধুরী ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তার ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী। বাড়িতে বউ-শাশুড়ী থাকতেন।
জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নামে ওই বৃদ্ধা নারীর হাত-পা বাঁধা ও মুখে কস্টিপ লাগানো অবস্থায় সোমবার সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ মৃতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এদিকে বৃদ্ধা ফেরদৌসী ইসলাম চৌধুরীর নির্মম হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে নিহতের পুত্রবধু তামান্না আক্তার (২২) কে আটক করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তামান্না আক্তার স্বীকারোক্তি মুলক জবান বন্দি দেন। সে জানায় সুনামগঞ্জের একটি ছেলের সাথে তার পরিচয় ঘটে। এক পর্যায়ে ওই ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে গৃহবধূ। রবিবার দিবাগত রাতে পরকীয়া প্রেমিক আর দুটি ছেলেসহ তামান্না আক্তারের সাথে দেখা করতে আসে। কিন্তু পরকীয়া প্রেমিক তামান্না আক্তারের সাথে প্রতারণা করে তার স্বর্ণের প্রতি লোভ যায়। বউ শাশুড়ীর স্বর্ণ ও টাকা লুটে নিতে ফন্দি আঁটে। বিষয় টি শাশুড়ী টের পেলে বউ ও পরকীয়া প্রেমিক সহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে ফেরদৌসী ইসলাম চৌধুরীর হাত, পা বেঁধে এবং মুখে কস্টিপ লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে পুত্রবধু তামান্না আক্তার, তার পরকীয়া প্রেমিকসহ ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছেলের বউ কে আটক করা হয়েছে। সে ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মুলক জবান বন্দি প্রদান করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com