শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের বামৈ গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় লেচু বিবি নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত লেচু বিবি (৬৫) বামৈ নতুন বাড়ির তাজু মিয়ার স্ত্রী। নিহতের স্বজনদের সূত্র জানায়, তাজু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে পার্শ¦বর্তী বাড়ির আক্তার মিয়ার বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল ৯টায় সময় বাড়ির সীমানা প্রাচীর সংলগ্ন স্থানে তাজু মিয়া বাড়ির পানি নিস্কাশনের জন্য ড্রেন করছিলেন। এ সময় আক্তার মিয়াসহ তার লোকজন এসে বাধা দেন। এ নিয়ে তাজু মিয়া ও আক্তার মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আক্তার মিয়া গং তাজু মিয়া ও তার স্ত্রী লেচু বেগমের উপর হামলা চালায়। এতে ঘটনারস্থলে লেচু বিবি মারা যান। পরবর্তীতে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাখাই থানার এসআই জাহাঙ্গীর লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত লেচু বিবির লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত লেচু বিবির মেয়ে খায়রুল আক্তার জানান, পরিকল্পিত ভাবে আক্তার মিয়া গং হামলা চালিয়ে কুদালসহ অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমার মাকে হত্যা করেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com