শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

আদালত পাড়ায় পকেট মারের উপদ্রব ॥ একজনের সাজা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত পাড়ায় পকেট মারের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের হাত থেকে বিচারপ্রার্থী, আইনজীবী, পুলিশ, কোর্টের কর্মচারী কেউই রেহাই পাচ্ছে না। যদিও মাঝে মধ্যে দুই একজনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়া হলে ওইদিনই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। কিন্তু এবার আর আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসার সুযোগ নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে জজকোর্টের বারান্দায় বিচার প্রার্থীর ৪ হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় নুর আলম (৩৫) নামে পকেটমারকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। সে বহুলা গ্রামের মৃত কালাই মিয়ার পুত্র। তাকে কারাগারে প্রেরণ করা হয়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ায় বিচারককে সাধুবাদ জানান সকলেই। যতি তাৎক্ষনিক পদক্ষেপ নেয়া হয় তবে পকেটমাররা নিঃস্ব করতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com