বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ক্যাসিনো ও অনলাইন জুয়া নতুন আতঙ্কের নাম-পর্ব-২ ॥ সংবাদ করলে সাংবাদিককে মামলার হুমকী

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বছর দু’য়েক আগেও ছিলেন বিকাশ কোম্পানীর ডিএসও। ৭/৮ হাজার টাকা বেতনে চাকুরী করতেন। অভাব-অনটন ছিল সংসারের নিত্যদিনের সঙ্গী। অনলাইন জুয়া ও ক্যাসিনো এজেন্সির বরকতে কম সময়ের মধ্যে তিনি এখন লাখ লাখ টাকার মালিক। গড়েছেন অঢেল সম্পদ, হাতে ব্যবহার করেন লাখ টাকার উপরে দামী মোবাইল ফোন। বিলাসবহুল গাড়ী ছড়েন মাসিক ভাড়ায়। নিয়মিত ঘুরতে যান দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। জনশ্রুতি রয়েছে তার বেশিরভাগ উপার্জন অবৈধ পথে। বর্তমানে ক্যাসিনোর এজেন্সি খোলে বসে আছেন পর্দার আড়ালে। বিকাশ, নগদ, উপায়সহ রয়েছে বিভিন্ন কোম্পানীর এজেন্সি। নামে বেনামে সীম ব্যবহার করে অনলাইন জুয়ারীদের টাকা লেনদেন করেও হাতিয়ে নিচ্ছেন বিপুল পরিমান অর্থ। এই অনলাইন জুয়া বা ক্যাসিনোর ফাদেঁ পড়ে স্বর্বশান্ত হচ্ছে যুব সমাজ। কেউ স্বর্বস্ব কুইয়ে আত্মহত্যাও করেছেন। এমন লোকদের অভাব নেই। উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা। ধরাছুয়ার বাহিরে থেকে তারা এখন লাখপতি। এ রকম একজন হলেন নবীগঞ্জের জনৈক্য ব্যক্তি। তিনি সাংবাদিক’কে মামলা দিয়ে ফাসাঁনোর হুমকী দেন। এতে তার কুটিঁর জোর নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যাসিনো সম্রাটের একজন ঘনিষ্ট লোক নাম অপ্রকাশের শর্তে জানান, যে তিনি বিকাশ কোম্পানীতে ডিএসও পদে ৮ হাজার টাকা বেতনে চাকুরীকে ঢুকিয়ে ছিলেন। কিন্তু তার হঠাৎ এই পরিবর্তনে হতভাক তিনি। রাতারাতি এতো অঢেল টাকার মালিক হলেন কিভাবে। কি এমন ব্যবসা করেন আকাশ, তা বোধগোম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীসহ দুুদক তার আয়ের উৎস নিয়ে তদন্ত করলে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসলেই প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে দাবী এলাকাবাসীর। (পরবর্তী পর্ব-৩ এ থাকবে চমক।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com