শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। কোন প্রকার অনুমতি না নিয়েই অবাধে বালু উত্তোলন করছেন বালু খেকো তালুকদার এন্টারপ্রাইজ এবং বালু আশ্রাব। তাদের সাথে জড়িত রয়েছেন একাধিক বিএনপির শীর্ষ নেতা। দেশে পট-পরির্তনের পর স্থানীয় এবং উপজেলার শীর্ষ বিএনপির এক নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বর্তমানে বালু আশ্রাব ও তালুকদার এন্টারপ্রাইজ দীঘলবাক মৌজার দুর্গাপুর ও গালিমপুর এলাকা থেকে বালু উত্তোলন করে আসছেন। ফলে হুমকির মুখে রয়েছে কুশিয়ারা নদীর উভয়তীরে অবস্থিত নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রভাবশালীদের দাপটে অবৈধ বালু উত্তোলন নিয়ে মামলা-হামলার ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। অন্যদিকে প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়ে ক্ষুব্দ পরিবেশবিদরা। তবে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সিলেট-সুনামগঞ্জ-মৌলভীবাজার ও হবিগঞ্জের মিলনস্থল শেরপুর এলাকা। চার জেলার সীমান্তবর্তী এলাকা শেরপুর সেতুর অদূরে নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একাধিক সংঙ্ঘবদ্ধ চক্র। আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর, পারকুল এলাকা থেকে ওয়াহিদ এন্টারপ্রাইজ, তালুকদার এন্টারপ্রাইজ, বালু আশ্রাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান অনুমতি না নিয়ে সর্ম্পূন অবৈধভাবে কুশিয়ারা নদীতে ৫-৬টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল দীর্ঘদিন ধরে। এতে সরকার বঞ্চিত রয়েছে লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে। আওয়ামীলীগ, বিএনপি মিলেই কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের নিয়ন্ত্রন। অন্যদিকে অপরিকল্পিতভাবে অবৈধ বালু উত্তোলনের কারণে বাড়ছে ভাঙন, হুমকির মুখে রয়েছে কুশিয়ারা নদীর উভয়তীরে ৫৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। অবৈধ বালু উত্তোলন নিয়ে গত দুই মাসে অন্তত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে পাহাড়পুর, পারকুল এলাকায়। ফলে মামলা-হামলার ভয়ে তটস্থ এলাকাবাসী।
প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন করলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবিদেরা। ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র নেতৃবৃন্দ মনে করেন, রাজনৈতিক প্রভাবে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে কুশিয়ারা নদীর ভাঙন তরান্বিত হবে। বিপর্যয় ঘটবে পরিবেশের।
পরিবেশবিদরা মনে করছেন, এভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের জন্য মারাত্মক হুমকী। এছাড়া এক জায়গায় থেকে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ গভীর হওয়ায় ভাঙ্গনের মূখে ঝুকিঁপুর্ণভাবে রয়েছে উভয় তীরের কুশিয়ারা ডাইক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। জরুরী ভিত্তিতে এ সব বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবী জানান তারা। অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ হচ্ছে বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com