বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলোর সিডিউল বিপর্যয় যাত্রীদের ভোগান্তি চরমে

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর সিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে ট্রেন চলাচলে অনিয়মিত সময়সূচির কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় যাত্রীদের ােভ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট শায়েস্তাগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। তবে সম্প্রতি এসব ট্রেন নিয়মিত সময়সূচি অনুযায়ী চলতে পারছে না। ফলে যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। গত শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন পারাবত প্রায় এক ঘণ্টা বিলম্বে চলাচল করে। একইভাবে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী আন্তঃনগর ট্রেন প্রায় দুই ঘণ্টা সিডিউল বিপর্যয়ের শিকার হয়। এছাড়া জয়ন্তিকা ও পাহাড়িকা আন্তঃনগর ট্রেনের েেত্রও একই ধরনের বিলম্বের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগী যাত্রীরা জানান, ট্রেনের নির্ধারিত সময়সূচি সম্পর্কে সঠিক তথ্য না থাকায় তারা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রমজানে ইফতার ও সেহরির সময় যাতায়াতে সমস্যার কারণে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। অনেক যাত্রী নির্ধারিত সময়ের অনেক আগে স্টেশনে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভিন্ন কারিগরি ত্রুটি, লাইন সংস্কার কাজ এবং ট্রেন চলাচলের চাপ বৃদ্ধির কারণে সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ কাজ করছে বলে তারা দাবি করেন। যাত্রীরা দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তপে কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com