মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

বানিয়াচংয়ে বিল থেকে বালু উত্তোলন ট্রলি চলাচলে রাস্তা নষ্টের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চান্দপুর গ্রামে বিল থেকে বালু উত্তোলন এবং ট্রলি দিয়ে বালু পরিবহনের কারণে গ্রামীণ রাস্তা নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর প থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে এলাকাবাসীর পক্ষে চান্দপুর গ্রামের বাসিন্দা মোঃ জাবেদ মিয়া চৌধুরী উল্লেখ করেন, গ্রামের আলিম মিয়া, মাহফুজ মিয়া ও টিপু মিয়া বিল থেকে বালু উত্তোলন করে ট্রলি দিয়ে পরিবহন করছেন। এতে এলাকার জমি তিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তা ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে গ্রামবাসী প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। স্থানীয়রা জানান, পূর্বে বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পর বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হয়। তবে রাস্তা মেরামতের পরও অভিযুক্তরা পুনরায় টলি দিয়ে বালু পরিবহন শুরু করেছেন। এলাকাবাসীর আশঙ্কা, বিষয়টি নিয়ে বাধা দিলে এলাকায় দাঙ্গা-হাঙ্গামার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com