মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে। এর আগে সকালে পিবিআই’র এস আই রাজিব কুমার দাস তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেন।
সে একই গ্রামের কন্ঠই মিয়ার ছেলে।
স্থানীয় ও মামলা সূত্র জানায়, গত ২০ অক্টোবর রাতে কাজীহাটা গ্রামের মালদ্বীপ প্রবাসী জসিম মিয়ার স্ত্রী নাজমা আক্তার ঘর থেকে বের হন। পরে তিনি আর ঘরে ফিরেননি। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পান। স্থানীয়দের ধারণা দূর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাঁশ ঝাড়ে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২৫ অক্টোবর নাজমা আক্তারের মেয়ে মোছাঃ নার্গিস আক্তার বাদি হয়ে বাহুবল থানায় মামলা করেন। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
পিবিআই’র এস আই রাজীব কুমার দাস জানান। নাজমা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী আব্দুন নুরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আব্দুল গনিকে গ্রেফতার করা হয়েছে। জবানবন্দিতে আব্দুন নুর জানায়, নাজমা হত্যা মামলায় আব্দুল গনি জড়িত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com