বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

চুনারুঘাটে খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ঘরগাও গ্রাম সংলগ্ন খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শাহীন (৩৫) গাজিপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকার মৃত রহমত আলীর ছেলে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার সকালে নিহত শাহীন ও তার বন্ধু বিলালসহ ৩ যুবক সদর ইউনিয়নের ঘরগাও খোয়াই নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে পাথর বেষ্টিত এলাকায় পাথরের গর্তে হাত আটকে গেলে শাহীন মিয়া পানিতে নেমে ছাড়াতে যান। পরে তিনি তলিয়ে গেলে তার দুই বন্ধুসহ আশপাশের লোকজন খোঁজাখুঁজির পর তাঁর লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com