বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

হবিগঞ্জের পিঠা উৎসবে মাধবপুর থানা পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ শনিবার (১২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব এর আয়োজন করা হয়। এ পিঠা উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক এর সার্বিক ব্যবস্থাপনায় থানার এস আই হুমায়ূন কবির সহ একদল পুলিশ। মাধবপুর থানা পুলিশের টিমে আইটেম ছিল শুকনা চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ভাঁপা পিঠা, তেলের পিঠা, ফুল পিঠা, জিলাপিসহ ২৫ ধরনের পিঠার আইটেম রাখা হয় স্টলে। পরে জেলা পুলিশের সকল পুলিশ সদস্যগণ উক্ত উৎসবে অংশগ্রহণ করেন। পুলিশ লাইন্স হবিগঞ্জের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে নানা রকমের পিঠার মনমাতানো সুমিষ্ট গন্দে ভরে উঠে জেলা পুলিশের ইউনিট সমূহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com