সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

এমপি জি কে গউছ সংসদের হুইপ নিযুক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হয়েছেন হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
গতকাল সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঞযব ইধহমষধফবংয (ডযরঢ়ং) ঙৎফবৎ, ১৯৭২ (চ.ঙ. ৬৪ ড়ভ ১৯৭২) এর অৎঃরপষব ৩(১) এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ২৪১ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করেন।
এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন হবিগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব জি কে গউছ। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। এছাড়াও সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে উছ¦াস ও গর্বের অনুভূতি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানান। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।
তারা মনে করছেন, জেলার উন্নয়ন কর্মকান্ডে এ নিয়োগ নতুন গতি সঞ্চার করবে। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “হবিগঞ্জ আজ গর্বিত। আমাদের এলাকার একজন যোগ্য প্রতিনিধি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত ও আশাবাদী।”
নেতাকর্মীরা জানান, আলহাজ্ব জি কে গউছ দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই প্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো হবিগঞ্জবাসীর সম্মানের বিষয়।
জেলার সর্বস্তরের মানুষ আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি যেমন জাতীয় পর্যায়ে দক্ষতার পরিচয় দেবেন, তেমনি হবিগঞ্জের উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক কর্মকান্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
হবিগঞ্জ আজ আনন্দিত, গর্বিত, নিজেদের প্রতিনিধিকে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ পদে দেখতে পেরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com