বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চা বাগানের দরিদ্র আদিবাসী শ্রমিক পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কুঁড়েঘরে বসবাস করা বেশ কয়েকটি পরিবার নতুন ঘর পেয়ে স্বস্থি ও আনন্দ প্রকাশ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন বাগানে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার পাকা টিনশেড ঘরে বসবাস শুরু করেছে। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও ঝড়-ঝঞ্চার দুর্ভোগ থেকে তারা মুক্তি পেয়েছে।
সুরমা চা বাগানের আদিবাসী নেতা অনন্ত সাঁওতাল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এবং তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ চা শ্রমিকদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছিলেন। বর্তমানে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে।
তিনি বলেন, “চা বাগানে নগদ আর্থিক সহায়তা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বাইসাইকেল বিতরণ, ছাগল প্রদান, ফ্যামিলি কার্ডে সুবিধা এবং ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন শ্রমিকদের জন্য নতুন ঘর নির্মাণ করা হচ্ছে, যা আমাদের জন্য বড় প্রাপ্তি।”
তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দা অঞ্জু মুন্ডা বলেন, “জীবনে কোনোদিন ভাবিনি পাকা ঘরে থাকতে পারব। সংসদ সদস্য আমাদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারব।”
সুরমা চা বাগানের উপকারভোগী ধনেশ্বরী সাঁওতাল ও রামনী সাঁওতাল জানান, এতদিন তারা বাঁশ ও ছনের তৈরি কুঁড়েঘরে বসবাস করতেন। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ত, ঝড় এলেই আতঙ্কে থাকতে হতো। নতুন ঘর পাওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই দূর হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও অসচ্ছল শ্রমিক পরিবার এ ধরনের সহায়তা পাবে।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, “হবিগঞ্জ জেলার ২৩টি চা বাগানের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির জন্য কাজ করা হচ্ছে। চা শ্রমিকদের ভূমি অধিকার, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা হয়েছে। তাদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছল জীবন নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, চা বাগানের শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং পর্যায়ক্রমে আরও দরিদ্র পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com