নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য মোঃ জোবাইবাদুল্লাহ মুন্সি গুরুতর আহত হয়েছেন। মুমুর্ষ অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার চক্ষু হারানোর পথে বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ওসি বলেছেন, এই বিষয়ে পুলিশ এসল্ট মামলা প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জানা যায়, সিলেটে এনসিপির নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত পথসভায় একদল উচ্ছৃঙ্খল লোক হামলার চেষ্টা করেন। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় পুলিশ সদস্যসহ প্রায় ২০ জন আহত হয়েছে।