শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলাজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো শৈলাজুড়া গ্রামের মধু সরকারের দুই ছেলে শ্রাবণ (৮) ও সৌরভ (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রাবণ ও সৌরভ বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের খেলার বল পাশের একটি খালে পড়ে যায়। পরে বলটি আনতে গিয়ে প্রথমে সৌরভ খালে পড়ে যায়। সৌরভকে উদ্ধার করতে গিয়ে বড়ভাই শ্রাবণ পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা দুই শিশুকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের খালে তাদের মরদেহ দেখতে পান স্বজনরা। স্থানীয়দের সহযোগিতায় পরে খাল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com