শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে গরুবাহী একটি পিকআপে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পিকআপ, ১৪টি গরুর মধ্যে ১২টি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে (২৬ জুলাই ভোর) শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সড়কের মুখ থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে একটি গরুবাহী ডিআই পিকআপের গতিরোধ করে অজ্ঞাতনামা ডাকাত দল। এ সময় তারা পিকআপে থাকা ১৪টি ষাঁড়ের বাছুর, গরু কেনাবেচার নগদ টাকা, মোবাইল ফোন এবং পিকআপটি লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানায় ২৭ জুলাই মামলা নং-১৩ দায়ের করা হয়। মামলাটি পেনাল কোডের ৩৯৫ ও ৩৯৭ ধারায় রুজু করে তদন্তভার এসআই (নিরস্ত্র) নয়নমনি দেবের ওপর অর্পণ করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় এবং শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানে লুণ্ঠিত ডিআই পিকআপ, ১৪টি গরুর মধ্যে ১২টি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com